1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দক্ষিণ সুরমায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আবুলের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আবুল হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ ওসমানীর মর্গে রাখা হয়েছে।আবুল হোসেন নগরীর মোমিনখলা এলাকার আউয়াল মিয়ার ছেলে।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আবুলসহ মোট ৬জন আহত হয়েছিলেন। আহত অপর ৫জন হলেন জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা ছিলো গুরুতর।

সেদিন আগের একটি ঘটনা সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।

দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলার ঘটনায় জড়িতরা মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির আহমদ পিন্টুর অনুসারী বলেও জানা যায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।

আহত আবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আনসার আহমদ কয়েস।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park