
সিলেট আলাপ ডেস্ক :সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম এবং সচিব নির্বাচিত হয়েছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না। এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শফিউর রহমান।
আব্দুল হাই নন্না এক বিবৃতিতে বলেন, আমরা গ্রাহকদের সেবা দিতে সব সময় প্রস্তুত থাকি। পল্লী বিদ্যুৎ সমিতি -১ গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে আরও অনেক পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
