1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বিএনপি নেতার শোক সভা গনতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে : এমরান চৌধুরী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নিউজ ডেক্স:

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এই ভাদেশ্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবাসভূমি। আর মরহুম আলী আহমদ ভাই শহীদ জিয়ার আদর্শের একজন নিবেদিত সৈনিক ছিলেন। জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে তিনি আজীবন কাজ করে গেছেন।যার প্রমাণ আজকের উপস্থিতি। আপনারা দেখছেন, দেশের অবস্হা বর্তমানে নাজুক। এ নাজুক অবস্হা পরিবর্তনের জন্য আজ ভাদেশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আহমদ ভাইয়ের মতো নেতার খুবই প্রয়োজন। আমি তার রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।

শুক্রবার বাদ জুমআহ উপজেলার কুঁড়িবাজার জামে মসজিদে উপজেলা ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়নের সাবেক মেম্বার মরহুম আলী আহমদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা বদরুল আলম এর সভাপতিত্বে ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হেলাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ সভাপতি বদরুল আলম, জেলা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপি সাবেক নেতা শেখ তারেক বারি এমি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, আল নবী চৌধুরী (শিপন), জেলা যুবদল নেতা কবির উদ্দিন, আবু হানিফ, জায়েদ আহমদ, উপজেলা বিএনপির যুব বিষয় সম্পাদক এম এ আশিক।

এসময় উপস্থিত ছিলেন- জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আলী আক্তার, সেলিম আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাবুল, আমুড়া ইউনিয়ন সেচ্ছাসেকদ দলের আহবায়ক সাইফুল আলম লাকেশ, ভাদেশ্বর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাতাব উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী এমদাদুল হক জগলু, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহিন আহমদ, মান্না আহমদ, আলতাফ হোসেন, মহন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক স্বপ, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমদ, ছাত্রদল নেতা জাকির আহমদ, শিপন আহমদ, মারজান আহমদ, সুমন আহমদ প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park