1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৪ টার সময় উপজেলাস্থ আচিনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আচিনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম সভাপতিত্ব ও ভাদেশ্বর ইউনিয়নের সদস্য সাহেদ আহমদ এবং সাবুদ্দিন সাবু যৌথ পরিচানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শীতবস্ত্র হলো, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু। সেখানে অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই।

এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে। আমি চেয়ারম্যান হিসাবে প্রত্যেকটি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবো। প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আমার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত আছে ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মহসীন মজনু।

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামি লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল মালিক জানু, ভাদেশ্বর ইউপি ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছরুল হক নাছরু, ভাদেশ্বর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: ফটিক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক উকিল আলী, সাবেক সাংগঠনিক আনুয়ার হোসেন আনা, সাবেক ক্রীড়া সম্পাদক সেবুল আহমদ, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড দেলোয়ার হোসেন দিলু, সাবেল আহমদ, আলতাফ হোসেন, আবু জাফর, সাহেল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park