1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুয়াশায় নামতে না পেরে ঢাকার দুটি ফ্লাইট সিলেটে

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বুধবার সকাল ১০টা ২৮ মিনিটে একটি এবং ১০টা ৪৮ মিনিটে আরেকটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে একই কারণে ২ জানুয়ারি পাঁচটি এবং ৬ জানুয়ারি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার ফ্লাইটটি নামার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে। সকাল ১০টা ২৮ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

এদিকে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সকাল ১০টা ৪৮ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে যাত্রী নিয়ে বিমান দুটি সিলেট ত্যাগ করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ প্রথম আলোকে বলেন, খারাপ আবহাওয়ার কারণে বিমান দুটি সিলেটে নেমেছিল।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park