1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খান জামালের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর টুকেরবাজারে মিছিলটি শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের শেষ হয়।

সামবেশে বক্তারা বলেন, সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। মানুষকে অন্যায়ভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করে জুলুম-নিপীড়ন চালাচ্ছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করছে। দেশবাসী বিএনপির নেতৃত্বে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। মিথ্যা মামলা, হামলা ও গ্রেফতার-নির্যাতন করে জিয়ার সৈনিকদের আন্দোলন থেকে থামানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল আহাদ খান জামাল সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মিছিল পরবর্তী সমাবেশ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

সিলেট সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park