1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

র‌্যাব’র খাঁ-চা-য় জোড়াখুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :জোড়াখুনের মৃত্যুদ-প্রাপ্ত এক আসামিকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯।তার নাম মো. শিপন আহমদ (২৬)। তিনি সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার মো. মানিক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ সদস্যরা।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্পনগরীর ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাসেল আহমদ (২৪), তাপু মিয়া (৩৫) ও মো. রাজু আহমদ নামক বনফুল কোম্পানির ৩ কর্মচারিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাতনামা আসামি।

আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলে তাপু ও রাজু মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত রাজুর ভাই বাদী হয়ে শাহপরাণ (র.) থানায় একটি হত্যা মামলা (নং ৭/৯/১/১৬) দায়ের করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং গত বছরের ১৫ অক্টোবর মো. শিপনসহ ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এরপর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব-৯। অবশেষে মামলার প্রধান আসামি শিপনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করতে তাকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি আফসান-আল মামুন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাবিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park