1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নবীগঞ্জে ছাত্রলীগের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আজ সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে সিলেটে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় আছে। তবে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের দু’টি পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে।

এক কমিটির আহ্বায়ক নাজিম উদদৌলা চৌধুরী। অপর কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। এ কমিটি ঘোষণা করা নিয়ে দুভাগে বিভক্ত হয়ে পড়ে উপজেলা ছাত্রলীগ। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে কয়েকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে একটি সালিশে যান একপক্ষের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল। সালিশ থেকে ফেরার পথে অপরপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে তার পক্ষের নেতাকর্মীরা ছুটে এসে পাল্টা হামলা চালালে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলায় রুবেল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণের পরামর্শ দেন। ঘটনার পর থেকে রুবেলের পক্ষের নেতাকর্মীরা বাজারে অবস্থান নিলে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। রাতে অপরপক্ষের আহ্বায়ক নাজিম উদদৌলা চৌধুরীর একটি মোটরসাইকেলে আগুন দেয় প্রতিপক্ষ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park