1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শনিবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিতরণ লাইন ও জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন স্থানে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডারের আওতাধীন ওই সব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিতরণ লাইন, ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩ কেভি রিং ফিডারের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা।

১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া ও আশপাশের এলাকা এবং ১১ কেভি রায়নগর ফিডারের সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park