1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বই নিয়ে বাড়ি ফেরা হল না মৌলভীবাজারের খাদিজার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজার সংবাদদাতা:মৌলভীবাজার জেলার জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। নিহত ছাত্রী খাদিজা আক্তার সুলতানা (১১) উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আব্দুল জলিল ওরফে জয়নাল মিয়ার মেয়ে।

এ ঘটনায় একই বিদ্যালয়ের নবম শ্রেণীর কুলসুমা বেগম (১৪) নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা সুলতানা ও নবম শ্রেণীর কুলসুমা বেগম সকালে বিদ্যালয়ে যান ভর্তি হতে। ভর্তি শেষে বাড়ী ফেরার পথে বিদ্যালয়ের সামনের ফুলতলা টু বটুলী আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় খাদিজা ও কুলসুমা সড়ক থেকে পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর খাদিজা ও কুলসুমা বেশ কিছু সময় সড়কের পাশের খাদে পানিতে পড়েছিল। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা আক্তার সুলতানাকে মৃত ঘোষণা করেন এবং আহত কুলসুমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘাতক মাইক্রোবাসের মালিক ফুলতলা বস্তির মৃত মরম আলী ছেলে বলাই মিয়া। বলাই মিয়ার গাড়িটি তার ভাতিজা সজীব মিয়া (১৫) চালাচ্ছিল। সজীব একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে চালক সজীব পলাতক রয়েছে।

এদিকে ঘটনার পরে স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জুড়ী-বটুলী আঞ্চলিক মহাসড়ক দখল করে মিছিল করেছে। শিক্ষার্থীরা ঘাতকের ফাঁসি চেয়ে স্লোগান দেয়। পরে স্কুলের শিক্ষকেরা তাদের শান্ত করেন।

এ ব্যাপারে জানতে গাড়ির মালিক বলাই মিয়াকে ফোন দিলে তিনি কিছুই বলতে পারেন নি। তার ভাষ্যমতে তিনি কিছুই জানেন না।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত ও আরেক শিক্ষার্থী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park