1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে ঘরে ঘরে বেড়েছে জ্বর আক্রান্তের সংখ্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

বিয়ানীবাজার সংবাদদাতা :বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে ‘মাঘের শীত বাঘের গায়ে’ তবে এবার মাঘ মাস আসার আগেই শীতের তীব্রতায় কাবু করেছে বিয়ানীবাজার উপজেলার সব বয়সের মানুষকে। ঘরে ঘরে বিগত কয়েক দিনে বেড়েছে জ্বর এবং সর্দির প্রকোপ।

গত কয়েক দিনের তুলনায় এবার বিয়ানীবাজার উপজেলায় শীতের তীব্রতা প্রকোপ হওয়ার কারণে সন্ধ্যা হলেই বাজারে মানুষের আনাগোনা কমতে থাকে।যার প্রভাব দেখা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায়। ঘরে ঘরে জ্বর সর্দি হওয়ার ফলে অনেকেই ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ নিচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দিনের বেলায় বিয়ানীবাজার উপজেলায় ২০ ডিগ্রিতে উঠা নামা করলেও সন্ধ্যার পর থেকেই রাতের শেষ ভাগে নেমে আসে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় সাধারণ জীবনযাপনে ব্যাঘাত ঘটছে দিনমজুর সহ খেটে-খাওয়া মানুষের।

মাছুম আহমদ নামের এক দিনমজুর বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে কাজ করতে বেশ অসুবিধা হয়। তা ছাড়া আমার ছেলের মাসহ পরিবারের সবাই বর্তমানে অসুস্থ রয়েছেন।

রফিক আহমদ নামের আরেক যুবক বলেন, এখনো মাঘ মাস আসেনি শীতের তীব্রতায় আমাদের বাড়ির ছোট শিশু থেকে বয়স্করা বেশি সমস্যা আছেন তাদের দেখে রাখতে হয় সব সময়।

এ বিষয়ে ডাক্তার আব্দুস সালাম মুক্তা বলেন, এ বছর শীত হঠাৎ চেপে বসেছে। সকলের উচিত গরম কাপড় পরিধান করা সহ অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park