1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দিরাইয়ে প্রতিপক্ষের ঘুষিতে নিহত ১

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

দিরাই প্রতিনিধি :দিরাইয়ে বোরো জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ফয়জুন নুর (৫৫) উপজেলার চরনারচর ইউনয়নের মানিকদা গ্রামের মৃত আব্দুর হাসিমের ছেলে।

এ ঘটনায় তার ভাই জয়তুন নুর (৫০) নামে একজন আহত হয়েছে বলে জানা গেছে। চরনারচর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল মিয়া জানান, শুক্রবার সকালে নিজ জমিতে বোরো ধান রোপন ও পানি সেচ দিতে যায় গ্রামের মৃত নূর আলীর ছেলে সাদিকুর রহমান। পাশাপাশি নিহত ফয়জুন নুরের জমি হওয়ায় পানি সেচ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জমির মালিকের পক্ষের লোকজনের ঘুষিতে ফয়জুন নুর মাটিতে লুটিয়ে পড়ে।

ভাইকে বাঁচাতে গিয়ে জয়তুন নুরও আহত হয়। উভয়কে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইতিশা রায় ফয়জুন নুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিরাই থানার এসআই নিউটন হাসপাতালে মৃতের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করেন।

চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায় জানান, ঘটনার খবর পেয়েছি, তবে কি নিয়ে মারামারি হয়েছে, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park