1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শফিক চৌধুরী ‘প্রতিমন্ত্রী’ হওয়ায় বিশ্বনাথে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী নতুন মন্ত্রী সভায় ‘প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’ মনোনীত হওয়ায় সিলেটের বিশ্বনাথে পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস ছালামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারী) বাদ জুম্মা ‘বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ও মসজিদে নূর’-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্য, মুক্তিযোদ্ধের সকল শহীদ’সহ বাঙালী জাতির কল্যাণে অবদান রাখা সকলের রুহের মাগফেরাত কামনা করে এবং পঞ্চম বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’সহ তাঁর পরিবারের সদস্যদের ও ‘প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়’র নব-নির্বাচিত প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা সালামের উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিজের প্রতিক্রিয়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস ছালাম জানান, সুস্থ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে করে দেশবাসীর এবং প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি দীর্ঘ ১০ বছর ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট-২ আসনের মানুষকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেশবাসীকে কাঙ্খিত উন্নয়ন উপহার দিতে পারেন আল্লাহর দরবারে সেই প্রার্থনার অংশ হিসেবেই আমার ওই উদ্যোগ গ্রহন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park