1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট বিভাগ পেয়েছে সবচেয়ে কম মন্ত্রী-প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নতুন মন্ত্রিসভায় ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে সিলেট বিভাগ পেয়েছে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। এছাড়াও একজন রয়েছেন টেকনোক্র্যাট মন্ত্রী। টেকনোক্র্যাট মন্ত্রীসহ বৃহত্তর সিলেট পেয়েছে মাত্র ৩ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে কম মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছে সিলেট বিভাগ।

সিলেট বিভাগে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ মো. আব্দুস শহীদ মন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর নাম রয়েছে প্রতিমন্ত্রীর তালিকায়। এছাড়াও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন সিলেটের হবিগঞ্জের ডা. সামন্ত লাল সেন। তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক।

সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছে ঢাকা বিভাগ।

বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে তাদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হয়েছে।

নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন।

এতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়েছে বলে গণ্য হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park