
সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী গৃহবধূর নাম তাহিমা বেগম (২৫)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মাখরখলা গ্রামের শেপু মিয়ার স্ত্রী। স্বামী তাকে নিয়ে সিলেট নগরের সুবিধবাজারস্থ বনকলাপাড়ার ৮ নং গলির ৮২ নং বাসায় ভাড়া থাকতেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- ওই গৃহবধূ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মনে হচ্ছে পারিবারিক টানাপড়েন থেকে এটি করেছেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সাকিব
