1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট -৬ আসনে নাহিদ ও সরওয়ার মধ্যে লড়াই

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রাত পোহালেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোর হলেই শুরু হবে ভোট গ্রহণ। শেষ মূহুর্তে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট-৬ আসনে পাল্টে গেছে হিসেব-নিকেশ।

নানা গুঞ্জন শেষে খেলা এখন জমে উঠেছে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের মধ্যে। গুঞ্জন ছিল এ আসনটিতে চমক দেখাতে পারেন তৃণমুল বিএনপির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরী। কিন্তু শেষ মূহুর্তে এসে বদলে গেছে সমীকরণ।তবে নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ ভোটাররা মনে করেন, তার নিজ ইউনিয়নে বিএনপি পরিবারের মহিলা ভোটারদের উপস্থিতি থাকবে সরব । কেননা এ এলাকার বিএনপির অধিকাংশ নেতা পর্দার আড়ালে সমশের মবিন চৌধুরী জন্য কাজ করে যাচ্ছেন । এছাড়াও আওয়ামী লীগের নাহিদ বলয়ের বিপরীতে অবস্থানকারীর কিছু ভোটের পাশাপাশি দু উপজেলার চৌধুরী পরিবারের অধিনস্থ কিছু ভোট পাবেন তিনি।

জানা যায়, এ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এরমধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য, পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন লাঙল প্রতীক নিয়ে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা ছড়ি প্রতীক নিয়ে এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান মিনার নিয়ে নির্বাচন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা জানান, সিলেটের আলোচিত এ আসনটিতে গুঞ্জন ছিল তৃণমূল বিএনপির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরীকে কৌশলে বিজয়ী করার কথা রয়েছে। এ লক্ষ্যে আওয়ামীলীগের একটি অংশ তাঁকে নিয়ে মাঠে কাজ করছে। কিন্তু বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় একটি সূত্র।

সূত্রটি জানায়, দলের উপর মহলে এমন কোন সিদ্ধান্ত নেয়া হয় নি। ভোটের মাঠে আলোচনা সৃষ্টি করতে প্রার্থীর পক্ষে এমন গুজব রঠানো হতে পারে।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এ আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের আভাস থাকলেও শেষ মূহুর্তে সমীকরণ দাঁড়িয়েছে দুইজনে। নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ও স্বতন্ত্র প্রাথী সরওয়ার হোসেনের মধ্যে শেষ লড়াই হবে। এমনটাই ধারণা তাদের।

তারা জানান, নুরুল ইসলাম নাহিদ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। মাটি ও মানুষের সাথে রয়েছে তাঁর সম্পৃক্ততা। করেছেন এলাকার নানা উন্নয়ন। দলমত নির্বিশেষে ব্যক্তি নাহিদেই আস্থা রাখতে পারেন তারা।

অপরদিকে সরওয়ার হোসেন করোনা মহামারী, বন্যা, বিভিন্ন দুর্যোগসহ নানা সময়ে সাধারণ মানুষের সংস্পর্শে ছিলেন। তাই ভোটারদের দৃষ্টি থাকতে পারে ব্যালটের ঈগল প্রতীকে। দীর্ঘদিন মাঠে কাজ করার ফসল এবার তুলতে পারেন বলে মনে করছেন তারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সুমন

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park