1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণে শহরজুড়ে আতঙ্ক

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় শায়েস্তানগর এলাকায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

শনিবার ৬ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে এসব ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টায় শহরের সবুজবাগ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান নেয়।

পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এরপর বাণিজ্যিক এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শনিবার রাতে হঠাৎ করেই বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। তারা ২টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটায় কোন পুলিশ সদস্য আহত হয়েছেন কি-না তা এখনই বলা যাচ্ছে না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সুমন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park