1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাধারণ ভোটারের কাছে অপমানিত শমসের মবিন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ আসনে সোনালী আঁশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী ও তাকে সমর্থনকারী সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম ভোট চাইতে গিয়ে এক সাধারণ ভোটারের কাছে অপমানিত হয়েছেন।

এমনি একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোনালী আঁশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম ওই দোকানে প্রবেশ করেন। এসময় শমসের মবিন সালাম দিয়ে তিনি তার নিজের পরিচয় দেন। তখন চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী সোনালী প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান করছেন। এসময় দোকানের ভেতরে বসে থাকা একজনকে শমসের মবিন চৌধুরী তার লিফলেট দিতে চাইলে তিনি নেননি।পরে পাশে থাকা আরেকজনের কাছে দিলে তিনি সেটা ছিঁড়ে ফেলেন।

পরবর্তীতে শমসের মবিন বেরিয়ে যান এবং উপজেলা চেয়ারম্যান লিফলেট ছিঁড়ে ফেলার বিষয় জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ভাই আপনাকে ভোট দিয়েছি। কিন্তু জাতীয় বেঈমানকে ইজ্জ্বত দেইন না। ভোট দেয়া যায় না।

ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাপারে জানতে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।সূত্র-সিলেট প্রতিদিন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সুমন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park