1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আবারও আমি সেই শপথ নিলাম জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এলাকার মানুষে উন্নয়নে কাজ করবো___শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

নিউজ ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান সোনালী আঁশের প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ স্বাধীন করার সময় যে শপথ নিয়ে ছিলাম, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত যুদ্ধ করবো। আজ আবাও আমি সেই শপথ নিলাম জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমার এলাকা (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) মানুষের উন্নয়নে কাজ করবো সেই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। আপনারা সাহসীকতা সাথে আগামি ৭ তারিখ ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবেন।

তিনি আরো বলেন, আজকের আমার সমর্থনে যে জনসভা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এটা আপনারা আমাকে ব্যাক্তি হিসেবে সম্মান দেখানি, মুক্তিযুদ্ধা হিসেবে সম্মান দেখাচ্ছে। আমি ১৯৭১ সালে যুদ্ধাহত খেতাব প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা। সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের ডাকে দেশের জন্য  জীবন বাজী রেখে যুদ্ধ করেছি। বিশ্বের বিভিন্ন দেশে ৩২বৎসর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আজ জীবনের শেষ বয়সে এসে আমার পৈতিক ভিটামাটি মানুষের জন্য কিছু করতে চাই। সেই সুয়োগটা আপনারা আমাকে সোনালী আঁশ মার্কায় ভোটের মাধ্যমে দিবেন।

বুধবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় পৌর শহরের চৌমুহনীতে বিশাল এ জনসভা আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী সহ সভাপতি মুবিন আহমদ জায়গিরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী আশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

এসময় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ হান্নান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্ছু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানি, জাবেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান,  রুকন উদ্দিন, আবুল ফজল চৌধুরী শাহেদ, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, সদস্য তমিজ উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park