1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়া হাসপাতালে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

কুলাউড়া সংবাদদাতা :অনিয়ম-দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে তদন্ত দলটি হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

দুদক সূত্র জানায়, চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে অবহেলা, সিট প্রদানে ঘুষ দাবি, বহির্বিভাগে টিকিট বিক্রয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পান দুদকের প্রতিনিধি দলের সদস্যরা।

এরপর দুদকের টিম হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফেরদৌস আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। ডা.ফেরদৌস এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ ব্যাপারে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন জানান, কুলাউড়া হাসপাতালে অভিযানকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠাব। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park