1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানী বিমানবন্দরে ইউএস বাংলার ২ উড়োজাহাজে ধাক্কা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ওসমানী বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দু’টি উড়োজাহাজ। ঘন কুয়াশার কারণে উজোজাহাজ দু’টি হ্যাঙারে ল্যান্ডিংকালে একটি অন্যটির ডানার সঙ্গে ধাক্কা লাগে।

এতে উভয় বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে বলেন, সকালে ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় দুটি উড়োজাহাজ পার্কিংস্থলে একটির পাখার সঙ্গে অন্যটির ধাক্কা লেগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই দুই ফ্লাইটের ১০ জন যাত্রী বিমানবন্দরে ছিলেন। তবে অন্য যাত্রীরা চলে যান। বাকি ১০ যাত্রীও অন্য ফ্লাইটে ঢাকায় রওনা দেন।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল পাঁচটি ফ্লাইট। কুয়াশা কেটে গেলে তিনটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে। অপর দু’টি উড়োজাহাজ মেরামতের জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই রয়ে যায়।

সিলেটে নামা ফ্লইটগুলোর মধ্যে ইউএস-বাংলার চারটি ও বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিল। উড়োজাহাজগুলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, ওমানের মাসকাট, চী‌নের গুয়াংজু, কাতারের দোহা ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে এসেছিল বলেও গণমাধ্যমকে জানান বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রুমন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park