
ছাতক প্রতিনিধি :সুনামগঞ্জ-৫ আসন ছাতক-দোয়ারাবাজারে নির্বাচনী তেমন কোন আমেজ নেই। এ আসনে প্রার্থী ৯ জন হলে ও প্রচার প্রচারণায় রয়েছেন ২ জন প্রার্থী। একজন হচ্ছেন বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী।অন্যজন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী। তিনি ঈগল পাখি প্রতিক নিয়ে নির্বাচনে লড়ে যাচ্ছেন।
ছাতক-দোয়ারাবাজার আসনে কার ভোটের পাল্লা ভারী এ নিয়ে চলছে এখানের হাট -বাজারে আলোচনা-সমালোচনা। এ সংসদীয় আসনে ভোট যুদ্ধের লড়াই হবে দ্বি-মুখী,বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে।তাই ভোটাররাও প্রায় দু’ভাগে বিভক্ত বলা যায়। নির্বাচনে অগ্রগন্য ওই দু’প্রার্থীকে নিয়েই হিসেব- নিকেশ করছেন ভোটাররা। আওয়ামীলীগের দু’ নেতার মধ্যেই ভোটের লড়াই হওয়ায় এখানের দলীয় নেতা-কর্মীরাও দু’ভাগে বিভক্ত হয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।বিভক্ত আওয়ামীলীগ নেতা- কর্মীরা চালাচ্ছেন কৌশলী প্রচারণা। নৌকার কর্মী-সমর্থকরা বলছেন,দলীয় সভাপতি শেখ হাসিনা সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতিক হাতে তোলে দিয়েছেন মুহিবুর রহমান মানিককে।অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা বলছেন,নেত্রী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে লড়াই করার নির্দেশ দিয়েছেন শামীম আহমদ চৌধুরীকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দলের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক (নৌকা),স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী (ঈগল),জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী এড. মনির উদ্দিন (বাইসাইকেল),কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হাজী আব্দুল জলিল (গামছা),বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির(বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেন (টেলিভিশন),জাতীয় পার্টির প্রার্থী এড. নাজমুল হুদা হিমেল (লাঙ্গল), গণফোরাম প্রার্থী আইয়ূব করম আলী (উদীয়মান সূর্য্য),বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী আবু সালেহ (একতারা) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আজিজুল হক (আম) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রার্থী ৯ জন হলেও প্রচারনায় সরগরম রয়েছেন নৌকা ও ঈগলের প্রার্থী।অন্যান্য প্রার্থীর রশিতে ঝুলানো পোষ্টার ছাড়া তেমন বেশী কিছু চোখে পড়ছে না। মাঝে মধ্যে গণ ফোরাম প্রার্থী আইয়ুব করম আলীর মাইকিং হচ্ছে নির্বাচনী এলাকার কোন-কোন স্থানে। এছাড়া অন্য প্রার্থীদের খুঁজেই পাওয়া যাচ্ছেনা।
এদিকে দু’প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে প্রচারনায় নেমেছেন উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,পৌর সভার সাবেক মেয়র,বর্তমান প্যানেল মেয়র সহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান,কাউন্সিলর ও ইউপি সদস্য।অপর দিকে ঈগল পাখি প্রতিকের সমর্থনে প্রচারনায় নেমেছেন পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, পৌর কাউন্সিরর সহ ক’জন ইউপি চেয়ারম্যান ও সদস্য। এ ছাড়া ছাতক- দোয়ারাবাজারে বিবদমান দু’ গ্রুপের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রচারে নেমেছেন স্ব-স্ব প্রার্থীদের পক্ষে। নির্বাচন বিশ্লেষকদের মতে ওই দু’প্রার্থীর মধ্যেই ফলাফল নির্ধারিত হবে।
একটি পৌর সভা, ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার ৯ টি ইউনিয়ন নিয়ে ছাতক- দোয়ারাবাজার আসন। নির্বাচনকে ঘিরে এ আসনে কোন উত্তাপ,সংঘর্ষ,সহিংষতা বা অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি।কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা এখানে কম বলে জানান, উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও সাধারণ ভোটাররা।
বিএনপি কেন্দ্রীয় নেতা,এই আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন সহ একাধিক নেতা জানান, ছাতক- দোয়ারাবাজার আসনের কোন কেন্দ্রে বিএনপির নেতা- কর্মী ও সমর্থকরা ভোট দিতে যাবেনা। তারা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান। এছাড়া তারা আরো জানান,নির্ধারিত তারিখে নির্বাচন না হবার সম্ভাবনাই বেশি।
নোয়ারাই ইউনিয়নের ভোটার ইকবাল হোসেন,তোফায়েল খান সহ বেশ কয়েকজন ভোটার জানান, নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে কাজেই ভোটের কোন আমেজ নেই এখানে। তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন। পৌর সভার ভোটার আনিসুর রহমান চৌধুরী সুমন,সাদমান মাহমুদ সানি,কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার ফজলু মিয়া, আব্দুল আউয়াল,উত্তর খুরমা ইউনিয়নের ভোটার আব্দুস সালাম,খলিলুর রহমান,আব্দুল মালিক দোয়ারা বাজার সদরের আশিক মিয়া জানান, ঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
নোয়ারাই ইউনিয়নের ভোটার আফিক আলী, রেদোয়ানুল হক আরজু,,ইসলাম পুর ইউনিয়নের বাসিন্দা সাবেক জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল,কালারুকা ইউনিয়নের আব্দুল কাদির,নুর উদ্দিন,দোলার বাজার ইউনিয়নের আনোয়ার হোসেন জানান,মানুষ এখন পরিবর্তন চায়। এ নির্বাচনেই সংসদীয় আসনে এমপি’র পরিবর্তন ঘটবে ভোটের মাধ্যমে।ঈগল পাখি প্রতিকের বিজয় নিশ্চিত হবে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার(ভুমি)মো: ইসলাম উদ্দিন,ওসি মোহাম্মদ শাহ আলমে জানান,ছাতক- দোয়ারা বাজার আসনে শতঃস্ফুর্ত ভোটারের অংশগ্রহণে অবাধ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্ভিঘ্নে ভোট দিতে সরকারি সকল ব্যাবস্থা সম্পন্ন করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// রুমন
