1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বাড়িতে তৃণমূল বিএনপির উঠান বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

নিউজ ডেক্স:

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের বাড়িতে তৃণমূল বিএনপির উঠান বৈঠক করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচি শেষে উপজেলাস্থ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের বাড়িতে এ উঠান বৈঠক করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল বিএনপির চেয়ারপারসন সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, আমি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে গিয়ে আমার একটি পা হারিয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছি। এটি আমার একটি গর্ব। একটি দেশের, একটি জাতির মুক্তির জন্য আমি যুদ্ধাহত। সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে উজ্জিবীত হয়ে মূহুর্তের মধ্যে লাখ বাঙ্গলী আমি সহ একটি শস্ত্র বাহিনীতে পরিণত হই। আমরা সকলে যুদ্ধ করি। যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করি। আমি যে লক্ষ্য নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেটা কি সফল হয়েছি? আমি মনে করি না। কেন এ জাতির জন্য যুদ্ধ করেছি, দেশের জন্য যুদ্ধ করেছি, দেশের মানুষের জন্য যুদ্ধ করিছি। দেশ বিদেশ প্রতিনিধিত্ব করেছি, দেশের কথা বলেছি। পৈতিক ভিটামাটি গোলাপগঞ্জ বিয়ানীবাজার আমার বাড়ি। সে অঞ্চলের মানুষের জন্য কি করেছি।? সে অঞ্চলের মানুষের জন্য কিছু না করতে পারি, তাহলে আমার জীবনে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য একটুর জন্য অসম্পূর্ণ থেকে যাবে। সে সব চিন্তা করে আমি প্রার্থীতা ঘোষণা করি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন, আমি কি ঢাকায় কোন স্থানে নির্বাচন করতে চাই কি না? আমি বলেছিলাম না। সেখানে দালানকোঠা, বড় বড় বিল্ডিং আছে কিন্তু আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার আমার পৈতিক ভিটা, সেখান আমার গর্ব, সেখানে গিয়ে আমি কাজ করতে চাই। আগামি ৭ তারিখ আপনারা যদি আমার উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, সেই সুযোগটা ইনশাআল্লাহ হবে।

প্রবীণ মুরব্বী মসাইদ আলী সভাপত্বিতে ও জুয়েল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের নেতা এম এ হান্নান, তৃণমূল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মতিউর রহমান মুতিব।

এসময় উপস্থিত ছিলেন, মুজাহিদ আলী, আব্দুল আলী, নুর মিয়া, আব্দুল মুকিত, লুতু মিয়া, সবর আলী, ওয়াসির আলী, তকবুল আলী, সমছুল হক, আব্দুল আজিজ, এমরান মিয়া, রাবেল মিয়া,সুহেদ আহমদ, সেবুল আহমদ, কামরান আহমদ, কবির আহমদ, আনোয়ার মিয়া, সাকিল আহমদ, হোসেন আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park