1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে ১ বছরে সড়ক দুর্ঘটনায় নি হ ত ১২০

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জ জেলায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগুলোর অধিকাংশ ঢাকা-সিলেট মহাসড়কে ঘটেছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন জেলার মাধবপুর উপজেলায়।

এর মধ্যে মাধবপুর উপজেলায় ৩১ জন, বাহুবলে ২৩, চুনারুঘাটে ১৭, শায়েস্তাগঞ্জে ১২, নবীগঞ্জে ১১, বানিয়াচংয়ে নয়, লাখাইয়ে সাত, আজমিরীগঞ্জে দুই ও সদর উপজেলায় আটজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১২টি শিশু ও ৯০ জন পুরুষ। এদের অধিকাংশই মারা যান মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায়।

গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

স্থানীয়রা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ তিন চাকার গাড়ি (ত্রি-হুইলার) চলাচল নিষিদ্ধ হলেও হবিগঞ্জ অংশে এসব যানবাহন দিনরাত চলছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন করলে দুর্ঘটনা কমে যেত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park