1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আসন ভাগাভাগির একতরফা ডামি নির্বাচন বর্জনের আহবান: ডা: জীবন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণকারী একতরফা আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা: সাখাওয়াত হাসান জীবন।

তিনি বলেন অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে যে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না। তাই আগামী ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ওসমানী মেডিকেলের সামনে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সরকার নির্বাচনের নামে বানর খেলা শুরু করেছে সেই নির্বাচনের ভোটকেন্দ্রে কেউ যাবেন না। দেশে এখন আসন ভিক্ষা করার রাজনীতি চলছে। যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটি আসলে বিরোধী দল খোঁজার নির্বাচন। এটি জাতির জন্য লজ্জাজনক। এই ধরনের নির্বাচন দুর্নীতিবাজদের জন্য। তিনি বলেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদি, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইন উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আব্দুল হাকিম, শেখ কবির আহমদ, মির্জা বেলায়েত হাসান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মোঃ লুৎফুর রহমান মোহন, নাদির খান, সুয়াইব আহমদ সোয়েব, সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, শেখ ইলিয়াছ আলী, তোফাজ্জুল হোসেন বেলাল, মোঃ রফিকুল ইসলাম রফিক, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু, রুবেল বক্স, খুর্শেদ আলম খুশু, আব্দুল মতিন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, ছালেক আহমদ, আকবর হোসেন কয়ছর, আব্দুস সালাম, ফরহাদ আহমদ, হারুনুর রশিদ হারুন সহ অসংখ্য নেতাকর্মী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজহার

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park