1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে কাওছার আহমদ (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কাওছার আহমদ উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া লিডার বস্তি এলাকার (বগাইয়া দক্ষিণ গ্রামের) রওশন মিয়ার ছেলে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্ত দিয়ে কাওছার অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় বাগানের পাহারাদার কাওছার ও তার সঙ্গীদের উপর গুলি ছুড়তে থাকলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কাওছার আহমদ নিহত হন। পরে কাওছারের সঙ্গে থাকা অন্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে রাতেই গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজহার

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park