1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আমাকে যদি এমপি নির্বাচিত করেন আমার প্রথম কাজ হবে ঘাগুয়ার রাস্তা তৈরি করা___শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেক্স: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, আমাকে যদি এমপি নির্বাচিত করেন আমার প্রথম কাজ হবে ঘাগুয়ার রাস্তা তৈরি করা। আর শুধু রাস্তা তৈরি করলেই শেষ নয়। রাস্তার কাজে যে দুর্নীতি হয় পানি উঠলেই ভেঙ্গে যায়। এর জন্য বিশেষ প্রকৌশলী নিয়োগ করা প্রয়োজন। যাতে বর্ষার দিনেও রাস্তার নিচ দিয়ে পানি যাতাযাত করতে পারে এবং এ অঞ্চলের মানুষের কষ্ট দূর হয়।

এসময় তিনি আরো বলেন, এ অঞ্চলের মানুষ শিক্ষাদিক্ষায় এগিয়ে। শুধু যোগাযোগ ব্যবস্থার অভাব মডেল গ্রাম হচ্ছে না। বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের কারণে ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে। নদী ভাঙ্গন প্রতিরোধে উন্নত প্রযুক্তি বিশ্বের অনেক দেশে রয়েছে। আমাদের দেশেও অনেক স্থানে আছে। এ অঞ্চলের নদী ভাঙ্গন প্রতিরোধে উন্নত প্রযুক্তি ব্যবস্থা করে দেবো। ইনশাআল্লাহ ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে আমি বিজয়ী হলে এ অঞ্চলের কষ্ট দূর হবে। আপনাদের যেকোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভাদেশ্বর আমার বাড়ি, কোন মাধ্যম লাগবে না। এখানে অনেকে আমি নাম্বার দিয়েছি, যোগাযোগ রাখবেন। বিশ্বের বিভিন্ন দেশও আমি প্রতিনিধিত্ব করছি। শেষ বয়সে এ আসনের মানুষের কাজ করার সুযোগটা দিবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে রাতে ঘাগুয়ায় পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ঘাগুয়া বাজারের মুরব্বি ফরিদ উদ্দিনের সভাপত্বিতে ও গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সফিকুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন মওলানা আব্দুল বারী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন কুটল, মুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামীলীগ নেতা শামীম আহমদ, ইরদান আহমদ, যুবলীগ নেতা তাজ উদ্দিন, ব্যবসায়ী শামসুল বারী, তাজ উদ্দিন, ইউপি সদস্য শমীম আহমদ, শাহিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সেলিম আহমদ, হারু মিয়া, লিটন আহমদ, মামুন আহমদ, শফিক আহমদ, মোহাম্মদ রাসেল আহমদ, রাব্বি আহমদ, জামিল আহমদ, হাবিবুর রহমদ, ছানি আহমদ, অপি, মনসুর আহমদ, ইমন আহমদ, রুমন আহমদ, আলাল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park