1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা-ঈগলের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাতেগোনা কয়েকদিন থাকলেও আগে থেকেই সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী উৎসবে মেতে উঠেছে পৌর শহর থেকে উপজেলার ইউনিয়ন গুলো।

আসনটিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম এবং নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ এমপি ও ঈগল প্রতীক নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা।

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীদের নিয়ে মাঠে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নুরুল ইসলাম নাহিদ।

তবে প্রচারণায় পিছিয়ে নেই সরোয়ার হোসেন। সব জায়গা নাহিদের সাথে সমানে সমান পাল্লা দিয়ে যাচ্ছেন। তবে আলোচনায় রয়েছেন আরও দুই প্রার্থী তৃনমূল বিএনপির চেয়ারম্যান সোনালী আঁশ প্রতীকের শমসের মুবিন এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের সেলিম উদ্দিন।

সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। ভোটারদের কাছে গিয়ে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরে ভোট চাইছেন স্থানীয় নেতাকর্মীরা।

নামপ্রকাশে অনিচ্ছুক সাধারণ কয়েকজন ভোটার জানান, বর্তমান এমপি নুরুল ইসলাম বছরের বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেন। উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা নাজেহাল।কিন্তু তিনি আমাদেরকে সরকারের উন্নয়ন থেকে আমাদেরকে পিছিয়ে রেখেছেন। আগামী নির্বাচনে যেই বিজয়ী হবেন আশা করি এলাকার উন্নয়নে সব সময় কাজ করে যাবেন।

এ বিষয়ে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হান্নান বলেন, নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। অতীতের ন্যায় এবারো জনগণ নৌকায় আস্থা রাখবে বলে তিনি জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park