1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আদালতের রায়ে ট্রাক প্রতীক পেলেন মুহিবুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দিনভর আন্দলোনের পর অবশেষে প্রতীক পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুহিবুর রহমান। আগামী ৭ জানুয়ারী ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন তিনি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক রিট পিটিশনের প্রদত্ত আদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে টেলিফোনিক আলোচনার পর বৃহস্পতিবার রাতে প্রতীক বরাদ্দ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটর্নিং অফিসার শেখ রাসেল হাসান।

এদিকে পদত্যাগ না করেই সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতীক বরাদ্দ নিয়ে বিপাকে পড়েন বিশ্বনাথের আলোচিত মেয়র মুহিবুর রহমান। তিনি উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেও প্রতীক পাচ্ছিলেন না। আর এই প্রতীক পাওয়ার জন্য তিনি সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ও বিশ্বনাথে মানববন্ধন করেন। প্রতীক না পাওয়া পর্যন্ত তিনি এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও প্রদান করেন।

বৃহস্পতিবার দিনভর প্রতীক বরাদ্দের দাবিতে আন্দোলন করেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুহিবুর রহমান। ওইদিন সকালে হাইকোর্টের রায় মেনে নির্বাচন কমিশন থেকে প্রতিক বরাদ্দের দাবীতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান নেন তিনি।

পরে একই দাবিতে দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথে মানববন্ধন করেন মেয়র মুহিবুর রহমান। এসময় তিনি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করার হুমকি দেন।

মানববন্ধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আদালতের রায় মেনে বিকেলের মধ্যে যদি প্রতিক বরাদ্দ দেয়া না হয় তাহলে ওসমানীনগরে গিয়ে তার সমর্থকদের নিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করার কথা জানান।

জানা যায়, মুহিবুর রহমান নির্বাচনের নির্দেশনা অমান্য করে মেয়র পদ থেকে পদত্যাগ না করে এই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেন। ফলে ৩ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করেন রিটার্ণিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ১৬ ডিসেম্বর তার সেই আবেদন খারিজ করেন নির্বাচন কমিশন। এর পর তিনি ১৭ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি প্রতীক বরাদ্দ না পাওয়ায় এই আন্দোলন শুরু করেন।

অবশেষে বৃহস্পতিবার রাতে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি।

প্রতীক বরাদ্দের পর মুহিবুর রহমান বলেন, ‘গত কয়েকদিনের প্রচেষ্টার ফসল হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখন থেকে আমাদের প্রতীক ট্রাক, এই ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছি। তিনি বলেন, আমি নির্বাচনের আচরণ বিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় ৭ তারিখের নির্বাচনে আমরা জয়যুক্ত হতে সক্ষম হবো বলে আমার দৃঢ় বিশ্বাস’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park