1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৩ আসন ভোট বিপ্লবের অপেক্ষায় ডা. দুলাল

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

মো. আবু বক্কর :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে প্রচার প্রচারণা। মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তিন উপজেলার অলিগলি ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএমএ’র মহাসচিব, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

ট্রাক প্রতীক নিয়ে দিনভর প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্য দলের প্রার্থীরাও বসে নেই। সরব রয়েছেন আওয়ামী লীগ ও অন্যন দলের প্রার্থীরাও। ৭ প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে মরিয়া হয়ে উঠেছেন ৩ প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির ভাইস চে৭য়ারম্যান আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল ।

ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল নানামুখী প্রচার নজর কাড়ছে ভোটারদের। গণসংযোগ, সভা ও বৈঠকের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগের বড় একটি অংশ ট্রাক প্রতিকের পক্ষে ভোটের মাঠে প্রচারণায় অংশ নিচ্ছেন। আবার অনেকে পদ হারাবার ভয়ে নীরবেও স্বতন্ত্র প্রার্থী ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল হয়ে কাজ করে যাচ্ছেন। ট্রাক প্রতীকের প্রতিটি উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তিনি উপজেলার নেতাকর্মিরাই শুধু নয়। সাধারণ ভোটাররা ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি ৭ জানুয়ারি এ উপজেলায় আমার পক্ষে ভোট ডিবপ্লব হবে।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবও বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। তিনি অসমাপ্ত কাজ শেষ করতে আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম), বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফকরুল ইসলাম এবং ইসলামি ঐক্যাজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম (মিনার)।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//হারুন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park