1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচন কমিশন গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মিছবাহুল হক মাছুম ও কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার স্বাক্ষরিত নিয়োগপত্র প্রদান করা হয়।

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র দুইবারের নির্বাচিত সাবেক সভাপতি,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলতাফ হোসেন বাইছকে প্রধান নির্বাচন কমিশনার, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাংবাদিক, লেখক ও কলামিস্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কমিউনিটি ব্যক্তিত্ব, আসাদ উদ্দিনকে কমিশনার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র কার্যকরি কমিটির সদস্য তমিজুর রহমান রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্য রফি আহমদ চৌধুরী শিবা।

এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ শওকত আলী সফল ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যতটুকু সহযোগিতার প্রয়োজন তা প্রদানে আশ্বাস দেন। প্রধান নির্বাচন কমিশনার আলতাফ হোসেন বাইছ, নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও আসাদ উদ্দিন নির্বাচন পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, যত শীঘ্রই সম্ভব নির্বাচনের তফশীল ঘোষণা করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//হারুন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park