1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হলে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত_________আলহাজ্ব সেলিম উদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেক্স: জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হলে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত। নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে। এবার জাতীয় পার্টির বিজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় পার্টির হারানো আসনটি পুনরুদ্ধার করতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, লন্ডর মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি শামসুল হক, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, বিয়ানীবাজার জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি শামসুদ্দিন চৌধুরী ফারুক, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ চৌধুরী, সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু, পৌর জাতীয় পার্টির আহবায়ক ইউনুছ আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, সদস্য সচিব এহসানুল হক শামিম, জেলা যুব সংহতির সদস্য ময়নুল হক, লুৎফুর রহমান, হাবিবুর রহমান মুহিব, গিয়াস উদ্দিন, নুরুজ্জামান আকন্দ, শহিদ আহমদ, মাছুম আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park