1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট অঞ্চলে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পেলেন জেবুন নাহার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার শুধু ব্যালট পেপার ছাপানো হলেই নির্বাচনী সার্বিক কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে প্রতীকসহ ব্যালট পেপার ছাপাতে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি।

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হতে প্রতীক বরাদ্দের পর যাচাই-বাছাইসহ ব্যালট পেপার মুদ্রণ এবং প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে ১০ জন কর্মকর্তাকে প্রতিকল্প কর্মকর্তা হিসেবে বিজি প্রেসে উপস্থিত থেকে মুদ্রণ কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক অঞ্চল হতে একজন করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা অনুরূপ কর্মকর্তা ঢাকায় অবস্থান করে নিজ নিজ অঞ্চলের ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।

ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ অঞ্চলে উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, রংপুর অঞ্চলের দায়িত্বে উপসচিব মো.নওয়াবুল ইসলাম, কুমিল্লা অঞ্চলে উপসচিব মো. রফিকুল ইসলাম,সিলেট অঞ্চলে জেবুন নাহার, চট্টগ্রাম অঞ্চলে মো.আবুল হোসেন, খুলনা অঞ্চলে সোহেল সামাদ, ফরিদপুর অঞ্চলে মো.শাহ আলম, রাজশাহীর দায়িত্বে মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, বরিশাল অঞ্চলে নুর নাহার ইসলাম ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পালন করবেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park