1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বনাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত ছিনতাইকারি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমা থানার তেঁতলী গ্রামের অটোরিকশা (বেবীটেক্সি) চালক চাঞ্চল্যকর জিলু মিয়া হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলিপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আশরাফুল (২১)। তাকে রোববার (১৮ ডিসেম্বর) ভোরে বৈরাগী বাজারের জমশেরপুর সেতুর উপর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০০২সালের ২৭ নভেম্বর রাতে দক্ষিণ সুরমার নাজির বাজার থেকে যাত্রী সেজে নিহত চালক জিলু মিয়ার অটোরিকশা (বেবীটেক্সি) রিজার্ভ করে মৃতুদন্ডপ্রাপ্ত আসামি আশরাফুলসহ চারজন। তারা চালক জিলু মিয়াকে ফরিদপুর এলাকায় নিয়ে চুরিকাঘাতের পর হত্যা করে তার অটোরিকশা (বেবীটেক্সি) নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে নিহত জিলু মিয়ার বাবা তেতলী গ্রামের চেরাগ আলী। মামলা নং-০৮/২০০২ইং। আর এই মামলায় চলতি বছরের ১৯ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তার বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন। সেই সাথে আদালত ১লাখ টাকাও জরিমানা করেন বলে পুলিশ জানায়।

রায়ের পর পলাতক থাকা অবস্থা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রাব্বী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park