1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মারা যাওয়ার পর সম্মাননা পেলেন সিলেটের হামিদা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমাস্থ হামিদা খাতুন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোছা.হামিদা খাতুন মারা যাওয়ার তিনদিনের মাথায় পেলেন সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে সর্বোচ্চ করদাতার সম্মাননা।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল সিলেট আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে মরহুমা হামিদা খাতুনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার নাতনি আনিকাহ্ লুবাবা। তার হাতে ক্রেস্ট তুলে দেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এনামুল হক।

এ সময় আনিকাহ্ লুবাবা’র সঙ্গে উপস্থিত ছিলেন তার একমাত্র ছোট বোন আহ্নাফ আদিবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি তাহমিন আহমদ, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রহমান, মহিলা চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল সিলেট এর কমিশনার সৈয়দ জাকির হোসেন।

উল্লেখ্য, মোছা.হামিদা খাতুন গত ১৫ ডিসেম্বর শুক্রবার বেলা পৌণে ১টার নগরীর একটি বেসরকারি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মোহাম্মদ মকন মিয়ার একমাত্র কন্যা ও বিশিষ্ট সমাজসেবী মরহুম কামাল উদ্দিনের স্ত্রী। তিনি জীবদ্দশায় শিক্ষার প্রসারসহ নানা সেমাজসেবা ও উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রাব্বী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park