1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হরতাল চলাকালে সিলেট মহানগর বিএনপির মি ছি ল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের বিজয়ী করার মিশন বাস্তবায়ন করছে। জাতি তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া কথিত ভোটে কোন দেশপ্রেমিক জনতা অংশগ্রহণ করবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশপ্রেমিক জনতা বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল সফলের মাধ্যমে কথিত প্রহসনের তফসিল ও বাকশালী সরকারকে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।

নগরীর চৌহাট্টা সংলগ্ন মিরবক্সটুলা এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, অজি মোহাম্মদ কাউসার, ফরহাদ আহমদ, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমদ প্রমূখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park