1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে মনোনয়ন জমা দিলেন ৩২ জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তৃণমূল বিএনপি, ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বিকল্পধারা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী।

মৌলভীবাজার-১ আসনে পাঁচজন, মৌলভীবাজার-২ আসনে দশ জন, মৌলভীবাজার-৩ আসনে এগারো জন ও মৌলভীবাজার-৪ আসনে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন।

মৌলভীবাজার- ১ আসনে বর্তমান এমপি মো. শাহাবুদ্দিন সহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও মো. ময়নুল ইসলাম ও তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন।

মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুল মতিন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাসদের বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব ও জাতীয় পার্টি থেকে মাহবুব আলম ও আব্দুল মালিক মনোনয়ন জমা দিয়েছেন।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমানসহ মোট ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।

 

মৌলভীবাজার-৪ আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। এরমধ্যে এই আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির নেতা মো. মস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, ইসলামি ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী এবং ইসলামিক ঐক্যজোট মো. আনোয়ার হোসাইন ও জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park