1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শেষ দিনে সিলেটের ৬ আসনে ৪৮টি মনোনয়নপত্র জমা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ৪৮ মনোনয়নপত্র জমা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র জমাদেন প্রার্থীরা।

বিষয়টি বৃহস্পতিবার রাতে  নিশ্চিত করেছেন সিলেটের রিটার্নিং ও কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.রাসেল হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার সিলেটের ৬টি আসনে ৪৮টি মনোনয়নপত্র জমা হয়েছে।এরমধ্যে সিলেট-১ আসনে ৮টি, সিলেট-২ আসনে-১৪টি, সিলেট-৩ আসনে ৮টি, সিলেট-৪ আসনে ৪টি, সিলেট-৫ আসনে ৮টি ও সিলেট-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।

মনোনয়ন দাখিল করা দলগুলো হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃণমূল বিএনপি ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিম লীগের ১ জন এবং স্বতন্ত্র ১১ জন।

এর আগে বুধবার পর্যন্ত সিলেটের ৬টি আসনে নির্বাচনের জন্য প্রার্থীরা মোট ৫৫ টি মনোনয়ন ফরম ক্রয় করেন । এর বিপরীতে জমা পড়ে ৪টি ফরম। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ২টি, সিলেট সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১টি ও বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১টি মনোনয়ন ফরম জমা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park