1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পদত্যাগ করলেন সালাউদ্দিন, নতুন দায়িত্বে যিনি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের মাত্র ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি।

লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বাফুফে সহসভাপতি ইমরুল হাসানকে। এর আগে ১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। তবে গত বছর এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি।

পরে নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শেদী থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। ১ বছরের মাথায় সেই পদ ছাড়লেন বাফুফে প্রধান।

লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখার ওনাকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বিতর্কটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করব দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park