1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট বিভাগে জাপার মনোনয়ন পেলেন কারা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এতে সিলেটের বিভাগের ১৯ আসনের মধ্যে ১৫ টি আসনে পার্থী চুড়ান্ত করেছে দলটি। এসব আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষাণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন মুজিবুল হক চুন্নু।

সিলেট জেলার ৬ টি আসনের মধ্যে সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

সুনামগঞ্জ-১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা হিমেল মনোনয়ন পেয়েছেন।

মৌলভীবাজারে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রজনগর) রুহুল আমিন।

মৌলভীবাজারে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা) আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট,মাধবপুর উপজেলা) আহাদ উদ্দিন চৌধুরী শাহীন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park