1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের ৬ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমান সংসদ সদস্য, একজন সাবেক সংসদ সদস্য এবং একজন নতুন মুখ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

সিলেটে মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সিলেট-১ আসনে মনোনয়ন পেয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। তিনি বর্তমান সংসদ সদস্য ও সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর দুই টার্ম জাতীয় পার্টিকে এই আসন ছেড়ে দেওয়ায় তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য।

সিলেট-৪ আসনে ইমরান আহমদ চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি এ আসনের বর্তমান এমপি ও সরকারের প্রবাসী কল্যাণমন্ত্রীর দায়িত্বে আছেন।

সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ দলীয় মনোনয়ন পেয়েছেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন।

সিলেট-৫ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম কিনেন ৩৮ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তওসিফ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park