1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে বিএনপির মিছিলে ধাওয়া, অ্যাম্বুলেন্স ভাঙচুর

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একদল নেতা কর্মী। পরে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়ায় তারা পালিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

আজ রোববার ( ২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, অবরোধের সমর্থনে বিএনপি, যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী সুবিদবাজার এলাকায় হঠাৎ করে মশাল মিছিল বের করে।

এসময় পালটা মিছিল নিয়ে ওই এলাকায় আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতাও বের হন এবং মশাল মিছিলকারীদের ধাওয়া করেন।

প্রায় পাঁচ মিনিট মিছিল শেষে রাজপথ ছাড়ার সময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। তারা আলামত সংগ্রহ করছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে জানতে সুমনের মোবাইলে কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেন নি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তওসিফ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park