1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কোম্পানীগঞ্জে মা-দ-ক সম্রাট রজব আলী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

কোম্পানীগঞ্জ সংবাদদাতা :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পিকআপ সহ ২ হাজার ৪ শ’ ২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার প্রধান আসামি রজব আলী (৪৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টায় ভোলাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন এএসআই কাঞ্চন চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, ২১ নভেম্বর ভোরে একটি পিকআপ সহ ৫০ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় মদ আটক করা হয়। এই মদের মালিক হিসেবে রজব আলীকে প্রধান আসামি করে মামলা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রজব আলী উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত খোয়াজ আলী। এর আগেও মাদক মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছিল সে।

স্থানীয়সূত্র জানায়, রজব আলীর বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। তার বাড়ির পাশে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় অবাধে ভারতে যাতায়াত করতে পরত সে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীরও যাতায়াত ছিল খুবই কম। সেই সুযোগ কাজে লাগিয়ে গড়ে তুলে মাদকের রাজ্য। প্রতিরাতে তার বাড়ি থেকে আশপাশের এলাকায় মাদক সাপ্লাই দিত সে। রাতভর মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় সে মাদক পৌছে দিতো। এ ছাড়াও এলাকার যুবকদের সে প্রতিরাতে ১হাজার টাকায় মজুরি দিয়ে মাদক বহন করাতো। তারা ভারতের সীমান্ত থেকে বাংলাদেশে তার গোপন আস্তানায় কাধে করে নিয়ে আসত। সেখান থেকে সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ সহ ২৪২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার আসামি রজব আলীকে শনিবার বিকালে গ্রেফতার করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জুম্মন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park