1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্রীমঙ্গল ডাকাত দলকে মালামালসহ গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা :মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা বাগানের এসিস্টেন্ট ম্যানেজারের বাংলোতে ডাকাতির ঘটনায় লুষ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে মর্মে জেলা পুলিশের কার্যালয়ে প্রেস রিলিজ করেছে মৌলভীবাজার জেলা পুলিশের কর্মকর্তা ।

এ সময় জেলার অন্যান্য পুলিশের কর্মকর্তা সহ শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারও উপস্থিত ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলার কোতায়ালী থানা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫), সফিক উদ্দিন (৪০) এবং মিঠুন দাস (২৫) নামে ৪ জনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে সাতগাঁও চা বাগানের বাংলো থেকে লুটকৃত স্বর্ণালংকার, নগদ টাকা, অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাত দেড়টা থেকে রাত ৩টা পর্যন্ত মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও চা বাগানের এসিস্টেন্ট ম্যানজোর আব্দুল মতিনের বাংলোতে প্রবেশ করে আব্দুল মতিন এবং তার স্ত্রী ও অন্য সদস্যদরে হাত-পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা রুজু হয় (মামলা নং ২০/২২/১১/২০২৩)।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সামিম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park