1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নগরীকে বাঁচাতে খালগুলোকে দখলমুক্ত করতে হবে : আনোয়ারুজ্জামান চৌধুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের টিলাগড়ের কল্যাণপুরে কালনীছড়া খালখনন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরোশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তাদের নিয়ে তিনি খালখনন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, সিলেট সিটিকে গ্রিন, ক্লিন ও একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তার জন্য একটু বৃষ্টি হলেই যাতে শহর ডুবে না যায় সে লক্ষ্যেই আমাদের খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে। তিনি নগরবাসীর কাছে অনুরোধ জানান যারা ছড়া, নালা খাল দখল করেছেন তা ছেড়ে দেওয়ার জন্য, তা না হলে এই শহরকে বাঁচানো যাবে না। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রুহেল আহমদ,জয়নাল আবেদীন,নাজমুল ইসলাম, মহিলা কাউন্সিলর সাজেদা বেগম।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর অজজিুর রহমান,তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।এ ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//পূজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park