1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সড়কে গাড়ি আটকিয়ে চিনি লুট, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে সড়কে গাড়ি আটকিয়ে চিনি লুটের সাথে জড়িত পারভেজ আহমদ নিয়াজ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে। এঘটনায় আরও ২ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পৌর এলাকার ফুলবাড়ি বড় মোকামের সামনে দুটি পিকআপ গাড়িয়ে আটকিয়ে ৭৪ বস্তা চিনি লুট করে দুর্বৃত্তরা। ওই চিনি একজন ব্যবসায়ী কানাইঘাট উপজেলার সুরইঘাট বিজিবি ক্যাম্প থেকে দুটি পিকআপযোগে নিলামে ক্রয় করে সিলেটে নিয়ে যাচ্ছিলেন। লুট হওয়ার পর ওই ভুক্তভোগী ব্যবসায়ী গোলাপগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ করার সাথে তাদেরকে সাথে নিয়ে বৈটিকর বাজারে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা গাড়িসহ আসামি নিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে লুট হওয়া ২৯ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। এঘটনার সাথে জড়িত আরও ২ জনকে চিহ্নিত করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাশরুর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park