1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা :সরকারের পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের তফসিল বাতিলের দাবীতে ও হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান’র বলয়ের নেতাকর্মীরা সোমবার বিকেলে শহরের পুরাতন হাসপাতাল সড়কস্থ বাজার স্কুলের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি সৈয়দ সিকন্দর আলী সড়কে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন- জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

এতে আরও অংশ নেন – সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর শামীম,সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু হক,সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ,সদর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাবেক যুবনেতা সৈয়দ রুমেল আহমদ, জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ,সদর উপজেলা যুবদলের সদস্য আবেদ আলী, যুবদল নেতা আবু সুফিয়ান সিপন,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানিম আহমেদ ও ছাত্রনেতা পাপ্পু প্রমুখ।

এসময় বক্তারা বলেন,‘আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার এ মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকারতে পদত্যাগ করতে বাধ্য হবে।’

সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা আরও বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//সুদীপ্ত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park