1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

কানাইঘাট সংবাদদাতা :সিলেটের কানাইঘাটে এক বাহরাইন প্রবাসীর পাকা বসত বাড়িতে গত শনিবার রাত ৩টার দিকে অস্ত্রধারী মুখোশধারী দুর্বৃত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামের আব্দুস সালামের পুত্র বাহরাইন প্রবাসী এনামুল হক জানান, শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজন শুয়ে পড়েন। রাত ৩টার দিকে প্রথমে তার পাকা বসত ঘরের কেসি গেইটের তালা ভেঙে ঘরের একটি কক্ষের কাঠের দরজা সাবল দিয়ে ভাঙ্গার শব্দ শুনে দরজা চেপে ধরে শোর চিৎকার শুরু করলে ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সহ তার বৃদ্ধ পিতা আব্দুস সালামকে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গলা, কান থেকে স্বর্ণের দুল ও হাতের বালা কেড়ে নেয় ও ঘরে থাকা আলমিরা সহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে দুর্বৃত্তরা।

প্রবাসী এনামুল হক জানান, দুর্বৃত্তদের ছিল মুখোশধারী। একজনের হাতে লম্বা বন্দুক ছিল, অন্যদের হাতে ধারালো চাকু ও রড ছিল। প্রাণে হত্যার ভয় দেখানোর পর দুর্বৃত্তরা তাকে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে দেওয়ার জন্য বলে। প্রবাসীর অভিযোগ দুর্বৃত্তরা ৪ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা সহ ৩টি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে প্রবাসীর শোর চিৎকারে আশপাশের লোকজন আসেন।

ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করার পর থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ একদল পুলিশ নিয়ে রবিবার দুপুরে প্রবাসী এনামুল হকের বাড়িতে যান এবং ঘটনাটি পরিবারের সদস্যদের কাছ থেকে জানেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য কুহিনুর আহমদ এবং সাবেক ইউপি সদস্য সেলিম চৌধুরী এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এনামুল হক দীর্ঘদিন থেকে বাহরাইন ছিলেন। দেড় মাস আগে দেশে ছুটিতে এসেছেন। তার বসত ঘরের মালামাল তছনছ সহ স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, কাড়াবাল্লা এলাকায় দীর্ঘদিন থেকে এ ধরনের কোন ঘটনা ঘটেনি, যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় প্রবাসী এনামুল হকের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// প্রাপ্তি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park