1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হরতালে সিলেটে জামায়াতের পিকেটিং ও মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, জনমত উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে বাকশালীদের ফের ক্ষমতায় নেয়ার ষড়যন্ত্র করছে। এই ধরনের দলদাস নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে নিরপেক্ষ ভোট কল্পনা করা যায়না। একদিকে বাকশালীরা মনোনয়নের রাজনীতি করছে অপরদিকে বিরোধী মতের মানুষের উপর নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়ার শামিল। অবিলম্বে এই তফসিল বাতিল করতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

জামায়াত আহুত টানা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিন রোববার সকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দিনভর নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল বের করা হয়। পৃথক মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

নগরীর সুবিদবাজার এলাকায় অনুষ্ঠিত পিকেটিং ও মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জামায়াত নেতা মাওলানা আলাউদ্দিন প্রমূখ।

এছাড়াও রোববার দিনভর সিলেট নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে সড়ক অবরোধ ও মিছিল অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ- টানা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিন রোববার ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে যানবাহন চলাচল, দোকানপাঠ ও অফিস বন্ধ রেখে সর্বাত্মক হরতাল পালন করে সরকারের প্রহসনে নির্বাচনের প্রতি ঘৃণা প্রকাশ করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে সোমবার হরতাল পালন করে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ অব্যাহত রাখার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান। গায়েবী মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রমূলক মামল আটক সকল নেতাকর্মীসহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলছে চলছে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park