1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ঢিলেঢালা হরতাল, তবে চলছে না দূরপাল্লার যান

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিএনপি ও জামায়াতের ডাকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়েছে। তবে সিলেট মহানগরীতে অনেকটা ঢিলেঢালাভাব।

যদিও দোকানপাট খুব একটা খুলেনি। তবে রাস্তায় প্রচুর যানবাহন দেখা যাচ্ছে। সকাল থেকেই সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলছে বিভিন্ন রোডে।

এদিকে নগরীর আম্বরখানা জিন্দাবাজার চৌহাট্টা লামাবাজার বন্দরবাজার তালতলা সুবিদবাজারসহ গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকার বিভিন্ন ধরনের মার্কেট বিপণীবিতান বন্ধ থাকলেও ছোটোখাটো ব্যবসায়ীদের কিছুকিছু দোকানপাট খুলেছেন।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহল দেখা গেলেও সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

৪৮ ঘন্টার হরতাল আহ্বান করলেও রোববার সকাল থেকে নগরীর ভেতরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি বা কোথাও মাঠে তাদের তৎপরতা চোখে পড়েনি।

নগরীর বাইরের অবস্থাও তাই।

অবশ্য শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা মশাল মিছিল বের করেছিলেন। রঙমহল টাওয়ার থেকে মিছিল শুরু হয়ে তা শেষ হয় করিম উল্লাহ মার্কেটের সামনে গিয়ে।

এরপরই সেখানে একটা ককটেল বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ সন্দেহভাজন হিসাবে দু’জনকে আটক করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাহফুজ

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park